‘দেশীয় ওষুধেই হেপাটাইটিস সি সম্পূর্ণ নির্মূল হয়’

হেপাটাইটিস সি‘গত ২-৩ বছর আগেও দেশে হেপাটাইটিস সি এর তেমন কার্যকরী চিকিৎসা ছিলো না। তখন হেপাটাইটিস সি-এর চিকিৎসায় ইজেকশনের মাধ্যমে ওষুধ দেওয়া হতো। কিন্তু গত কয়েক বছরে এ অবস্থার পরিবর্তন হয়েছে। এখন বাংলাদেশে তৈরি মুখে খাওয়ার ওষুধেই হেপাটাইটিস সি ভাইরাস সম্পূর্ণ নির্মূল হয়।’
রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেমিনার সাব কমিটির উদ্যোগে শহীদ ডা. মিলন হলে ‘হেপাটাইটিস সি: এন আপডেট’ বিষয়ক মাসিক সেমিনারে বক্তারা এসব কথা জানান।
সেমিনারে সহযোগী অধ্যাপক ডা. চঞ্চল কুমার ঘোষ বলেন, ‘মুখে খাওয়ার বাংলাদেশি ওষুধেই সি ভাইরাস প্রায় শতভাগ নির্মূল করা যায়। আর বাংলাদেশি ওষুধের দাম কম হওয়ায় বিশ্বের ৫০টিরও বেশি দেশে সি ভাইরাসের চিকিৎসায় বাংলাদেশি ওষুধ রফতানি হচ্ছে।’ ২০৩৬ সালের মধ্যে বাংলাদেশসহ বিশ্ব থেকে হেপাটাইটিস সি ভাইরাস সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে বলেও সেমিনারে জানান তিনি।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সেমিনার সাব কমিটির সভাপতি ও শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান ডা. চৌধুরী ইয়াকুব জামাল।


/জেএ/এমও/