শিশু গৃহকর্মী আমেনার চিকিৎসার দায়িত্ব নিলেন শ্রম প্রতিমন্ত্রী

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুশ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশু গৃহকর্মী আমেনা আক্তারের চিকিৎসার ব্যয়ভার নেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) শিশু গৃহকর্মী আমেনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকতা মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী কল কারখানা ও প্রতিষ্ঠান  পরিদর্শন অধিদফতরের কুমিল্লার উপ-মহাপরিদর্শককে শিশু গৃহকর্মী আমেনার চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আমেনার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার প্রয়োজন হলে তাকে ঢাকায় আনার ব্যবস্থা নেওয়া হবে। এই শিশু গৃহকর্মীর ওপর বর্বরোচিত নির্যাতনের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানান চুন্নু।

/এসআই/এসএমএ/