মাদ্রাসা ছাত্র কাওসারের মৃত্যুর কারণ তদন্তে মেডিক্যাল বোর্ড গঠন

রাজধানীর পল্লবীতে মাদ্রাসা ছাত্র কাওসারের মৃত্যুর কারণ তদন্তে ২ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদ্রাসা ছাত্র কাওসারফরেনসিক মেডিক্যাল বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদকে প্রধান করে, বিভাগের প্রভাষক ডা. কবীর সোহেলকে সদস্য করে এই বোর্ড গঠন করা হয়েছে। 

জানতে চাইলে ডা. সোহেল মাহমুদ বলেন, ‘যেদিন হাসপাতালে ওই ছাত্রের মৃতদেহ এসেছে সেদিনই বোর্ড গঠন করা হয়েছে। আমরা এখনও তার ভিসেরা রিপোর্টসহ অন্যান্য কাগজপত্র পাইনি। সেসব পেলে তদন্ত প্রতিবেদন দেবো।’

এর আগে, গত সোমবার (৭ আগস্ট) রাজধানীর পল্লবীর মাদ্রাসা ছাত্র কাওসারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় তাকে মৃত্যুর আগে বলাৎকার করা হয়েছিল কি না তা জানতে শরীর থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর মারকাজুল তারতীলীল হাফিজিয়া কোরআন মাদ্রাসার তৃতীয় তলার পরিচালক হাফেজ মাওলানা জোনাইদ বীন ইসাহাকের রুম থেকে গত সোমবার (৭ আগস্ট) হাফিজুর রহমান কাওসারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পালিয়েছেন ওই মাদ্রাসার এক শিক্ষক।

/জেএ/এমও/