কন্ট্রোল রুম থেকে জানা গেছে, দেশের হাসপাতালগুলোয় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন এক হাজার ৩৩৮জন। গতকাল এই সংখ্যা ছিল এক হাজার ৭৭ জন। এর মধ্যে ঢাকার ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৭০ জন। ঢাকার বাইরে ভর্তি আছেন ৮৬৮ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ হাজার ৯৩০ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৩৫৬ জন।
বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৩৬ রোগী মারা গেছেন বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটিকে জানানো হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৮১ জন ডেঙ্গুতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে কমিটি।