বিএসএমএমইউ’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল রবিবার (১৭ মে) সকাল ৮টা থেকে রোগীদের অনলাইনে নাম, ঠিকানা, জেন্ডার, বয়স ও মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমে সম্ভাব্য সময় উল্লেখ করে অ্যাপয়েন্টমেন্ট জানিয়ে দেওয়া হবে। সে সময় অনুযায়ী ফিভার ক্লিনিকে এসে এসএমএসটি দেখিয়ে চিকিৎসা নিতে হবে। প্রয়োজনীয় ল্যাবরেটরি সেবা নেওয়ার সময়ও একই পদ্ধতি নিতে হবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে পরের দিনের জন্য অনলাইনে এ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmmu.edu.bd অনলাইন রেজিস্ট্রেশনের ফর্ম পাওয়া যাবে।