ফেনীর পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হক, রিসোর্স পারসন হিসেবে ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. ওয়ালিউল্ল্যাহ, সহকারী পরিচালক (সিসি) ডা. এস এম আবদুল্লাহ আল মামুন এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের আইইএম ইউনিটের কর্মকর্তা রেহেনা ফেরদৌসী।
অনুষ্ঠানে ফেনী প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪০ জন সাংবাদিক ছিলেন। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমের নানা সীমাবদ্ধতা নিয়ে আলোচনায় অংশ নেন তারা।
/এফএ/