মধ্যরাতে দেশে পৌঁছাবে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা

চীনের উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা শুক্রবার রাত ১টার দিকে ঢাকা পৌঁছাবে।

বাণিজ্যিক চুক্তির আওতায় কেনা টিকা বহনকারী একটি ফ্লাইট আজ রাত পৌনে ৯টার দিকে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ১টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা।