কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশেকে দেওয়া ছয় লাখ ৩৪ হাজার ৯ শ’ ডোজ টিকা দেশে পৌঁছেছে।
শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মাইদুল ইসলাম বলেন, টিকা গ্রহণ করতে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা পৌঁছেছে।
নতুন পাঠানো এই টিকার ফলে জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় মোট ৩০ লাখেরও বেশি টিকা পেলো বাংলাদেশ।