ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগী নেই। তাছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি। এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২৫ জন। এর আগে গত ২২ জানুয়ারি এবং ২৬ জানুয়ারি কোনও ডেঙ্গু রোগী পাওয়া যায়নি।
রবিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ জন রোগী ভর্তি। এর মধ্যে ঢাকাতেই ২ জন,আর বাকি ২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২৫ জন রোগী ভর্তি হয়েছেন, ছাড়া পেয়েছেন ১২১ জন।