দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৬, ১৫:৪২ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৫:৪২

দেশে এ বছর এইডস রোগীর সংখ্যা বেড়ে ১৯ হাজার ৮৪৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এইডস রোগীর সংখ্যা ১৯ হাজার ৮৪৩। গত বছরের চেয়ে এ বছর ২২ শতাংশ রোগী বেড়েছে। প্রবাসীদের মধ্যে বাড়ছে এ রোগ।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে ৮৭ শতাংশ এইডস রোগী চিকিৎসার আওতায় আছে।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এইডস নিয়ে দেশে আতঙ্কের কিছু নেই। তবে সাবধান থাকতে হবে। ভয় ও লজ্জা এড়িয়ে চিকিৎসার আওতায় আসতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইউএসএইড ফান্ড বন্ধ হলেও সরকার থোক বরাদ্দের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সরকারের নিজস্ব উদ্যোগে সাড়ে ২৬ লাখ মানুষকে পরীক্ষা করা হয়েছে। ২০টি জেলায় এখন পরীক্ষা কার্যক্রম নেই। সরকার উদ্যোগ নিয়েছে, সারা দেশে বাস্তবায়ন করার।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য ১৪১০ কোটি টাকা বরাদ্দ চায় বিএমইউ
সর্বশেষ খবর
সাঈদ খোকনকে তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ড চায় পুলিশ
সাঈদ খোকনকে তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ড চায় পুলিশ
জামালপুরে রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা
জামালপুরে রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা
১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন