গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৯ দশমিক ২৬ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮১ জনের এবং শনাক্ত ২০ লাখ ৪৬ হাজার ৯০১ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩২টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।