ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৬, ১৮:১৯ আপডেট : ০১ জুন ২০২৬, ১৮:১৯

দেশে হামের প্রাদুর্ভাব এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ঈদের ছুটি শুরুর পর গত সাত দিনে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৬ মে থেকে ১ জুন সকাল পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে প্রতিদিনই নতুন আক্রান্ত শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্ত ও চিকিৎসার আওতায় আনা জরুরি। অন্যথায় সংক্রমণের বিস্তার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২৬ মে সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামে ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন আক্রান্ত শনাক্ত হয় ১ হাজার ৮৩ জন।

২৭ মে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়। এ সময় নতুন আক্রান্ত হয় ১ হাজার ৫৬ জন।

২৮ মে ঈদের দিনও ৫ জন মারা যায়। সেদিন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে এই ৫ জনের মৃত্যু হয়।

২৯ মে প্রকাশিত বুলেটিনে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে দুইজন এবং সন্দেহজনক হামে আটজন মারা যায়। একই সময়ে নতুন আক্রান্ত হয় ৭৩২ জন।

৩০ মে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়। এদিন নতুন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৩ জন।

এদিকে গতকাল ৩১ মে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়।

সর্বশেষ আজ ১ জুন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে ২৬ মে থেকে ১ জুন সকাল পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ জুন সকাল পর্যন্ত দেশে হামে ও হামের উপসর্গে মোট ৫৮৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রোগটি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার, দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা সেবা সম্প্রসারণের ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, আক্রান্ত ১৩৪৭
হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
সর্বশেষ খবর
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম