বিনামূল্যে ঠোঁটকাটা-তালুকাটা অপারেশন ক্যাম্প

মহান বিজয় দিবস উপলক্ষে  ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে এবং বারাকাহ ফাউন্ডেশনের সহযোগিতায় আগামী ৩১ ডিসেম্বর থেকে জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারির মাধ্যমে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) হাসপাতালের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।   

৩১ ডিসেম্বর থেকে ১০ দিন ব্যাপী এই অপারেশন ক্যাম্পেইন চলবে। বিশেষজ্ঞ বার্ন ও প্লাস্টিক সার্জনের সরাসরি তত্ত্বাবধানে ক্যাম্পটি পরিচালিত হবে। এছাড়াও বার্ন-প্লাস্টিক সার্জারি এবং জন্মগত সমস্যাজনিত রোগীদের জন্য ফ্রি প্রেসক্রিপশন দেওয়া হবে।

আগ্রহী রোগীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ০৯৬১৩-৪৪৫৫৪৪ অথবা ০১৭১৬-৩০৬৬৩১ নম্বরে রেজিস্ট্রেশন করার অনুরোধ জানানো হয়েছে।