গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে আরও ১৭ জন। এ নিয়ে জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৪ হাজার ৩১ জনে। তবে আজ কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত মারা গেছে ৬ জন।
শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট ৩ হাজার ৮০৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।