ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ অক্টোবর ২০২৬, ১৭:৩৮ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৭:৩৮

সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৯৮২ জন। 

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৩  জন, খুলনা বিভাগে ২১৪ জন, রাজশাহী বিভাগে ২১৭ জন, রংপুর বিভাগে ১১৬ জন, বরিশাল বিভাগের ১৯৪ জন এবং সিলেট বিভাগে ২৮ জন আক্রান্ত হয়েছেন। 

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। এদের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৬ হাজার ২০৫ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৪০৯ জন।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
এক বিভাগেই ২৪ ঘণ্টায় ডেঙ্গু-হামে ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু ঠেকলো চারশোতে, অক্টোবরেই ঝরলো ১৫৫ প্রাণ
একদিনে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু
সর্বশেষ খবর
কমিটি গঠন ও ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে যেসব নির্দেশনা দিলো এনসিপি
কমিটি গঠন ও ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে যেসব নির্দেশনা দিলো এনসিপি
দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ-রেলপথে অবস্থান ও আলটিমেটাম
দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ-রেলপথে অবস্থান ও আলটিমেটাম
রাজশাহীর ‘জীবিত মাছ’ যাচ্ছে দেশের ২৮ জেলায়, প্রতিদিন বিক্রি ২০ কোটি টাকার
রাজশাহীর ‘জীবিত মাছ’ যাচ্ছে দেশের ২৮ জেলায়, প্রতিদিন বিক্রি ২০ কোটি টাকার
অবৈধভাবে সার মজুত, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
অবৈধভাবে সার মজুত, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল