সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তারা হাসপাতালে ভর্তি হন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ২৩ জন এবং রংপুর বিভাগে ৩ জন রয়েছেন। এ ছাড়া অন্য বিভাগগুলোতে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হননি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে ৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭ হাজার ৬৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬ হাজার ৩১৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ১ হাজার ২৮১ জন চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৫৯ জন।