ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৬ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬২০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে খুলনা বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।

চলতি বছর জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৭০ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।