২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ নভেম্বর ২০২৬, ১৭:৫৮ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৭:৫৮

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৮ পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ২৫৫ জন। 

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, খুলনা বিভাগে ১৬০ জন, রাজশাহী বিভাগে ৮৯ জন, রংপুর বিভাগে ৭৬ জন, বরিশাল বিভাগের ১৪৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন আক্রান্ত হয়েছেন। 

এতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন। এদের মধ্যে ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৯১৫ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এ সময়ের মধ্যে মারা গিয়েছেন ৪৮৩ জন।

/এএজে/আইএএম/
সম্পর্কিত
গত দুই বছরকে ছাড়িয়ে গেছে ডেঙ্গু
ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি: ডিএসসিসি প্রশাসক
ডেঙ্গুতে একদিনে তিন জনের মৃত্যু
সর্বশেষ খবর
ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে: ডিএসসিসি প্রশাসক
ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে: ডিএসসিসি প্রশাসক
রোগীর তথ্য বিশ্লেষণ ও অ্যাপয়েন্টমেন্ট প্রস্তুত করবে জেমিনাইয়ের নতুন সেবা
রোগীর তথ্য বিশ্লেষণ ও অ্যাপয়েন্টমেন্ট প্রস্তুত করবে জেমিনাইয়ের নতুন সেবা
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
সাইকেল চুরির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যা
সাইকেল চুরির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা