দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে রবিবার (২৫ অক্টোবর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৬ জন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
রবিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ২৮০ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৫৬।
গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, একই সময়ের মধ্যে দেশে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৪০০ জনের।