একদিনে ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ, হাসপাতালে ১৮৯৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৬, ১৬:৪৪ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৭:২৫

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব রোগীর মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন।

/এসও/এম/
সম্পর্কিত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
থামছে না মৃত্যুর মিছিল: ডেঙ্গু-হাম কি ‘গা-সওয়া’ হয়ে উঠছে?
সর্বশেষ খবর
শেষ পাঁচ ওভারে তিলক-রেড্ডির ঝড়ে জিতলো ভারত
শেষ পাঁচ ওভারে তিলক-রেড্ডির ঝড়ে জিতলো ভারত
এখন পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন পড়েছে ৬৬ লাখ, বাতিল হয়েছে সাড়ে ১৩ লাখ
এখন পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন পড়েছে ৬৬ লাখ, বাতিল হয়েছে সাড়ে ১৩ লাখ
এক ট্রেনযাত্রায় খরচ ২৬ লাখ রুপি, কী আছে মহারাজাস এক্সপ্রেসে?
এক ট্রেনযাত্রায় খরচ ২৬ লাখ রুপি, কী আছে মহারাজাস এক্সপ্রেসে?
আবার খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা
আবার খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে