২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু একজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩৩

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮ পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৬৩৩ জন।

শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬০৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২৮১ জন, খুলনা বিভাগে ২২৮ জন, রাজশাহী বিভাগে ১৪৯ জন, রংপুর বিভাগে ৬৭ জন এবং বরিশাল বিভাগের ২৩৪ জন আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ে সিলেট বিভাগে কেউ আক্রান্ত হয়নি।

আরও বলা হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৫ হাজার জন। এদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৩৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৬ হাজার ২৩৬ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৪১৯ জন।