একদিনে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০৮৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৬, ১৬:১৯ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৬:১৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে  শনিবার (৩১ অক্টোবর ) সকাল ৮টার মধ্যে এ মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৪ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৪৭ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৫২ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৭ জনের। মোট ১ হাজার ৮৪ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩ হাজার ৫২৮ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৮৬৭ জনের।

 

 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
তাহসিফের মৃত্যু: নিরপেক্ষ তদন্ত-জবাবদিহি নিশ্চিতের দাবি এইচআরএসএসের
তাহসিফের মৃত্যু: নিরপেক্ষ তদন্তের দাবি রাওয়া’র ‘আমরা দেখবো, মনিটর করবো, কীভাবে বিচার ও ফ্যাক্ট উদঘাটন হয়’
পাঁচ তারকা কনরাড হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্টে দুই বিদেশির মৃত্যু
সর্বশেষ খবর
টিকটকের কমেন্ট নিয়ে বসলো সালিশ, দফায় দফায় সংঘর্ষে পুরো বাজার রণক্ষেত্র
টিকটকের কমেন্ট নিয়ে বসলো সালিশ, দফায় দফায় সংঘর্ষে পুরো বাজার রণক্ষেত্র
তাহসিফের মৃত্যু: নিরপেক্ষ তদন্ত-জবাবদিহি নিশ্চিতের দাবি এইচআরএসএসের
তাহসিফের মৃত্যু: নিরপেক্ষ তদন্ত-জবাবদিহি নিশ্চিতের দাবি এইচআরএসএসের
১৮ তলা থেকে পড়ে মা-ছেলের মৃত্যু, চিরকুটে স্বামীকে দ্বিতীয় বিয়ের আহ্বান
১৮ তলা থেকে পড়ে মা-ছেলের মৃত্যু, চিরকুটে স্বামীকে দ্বিতীয় বিয়ের আহ্বান
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, ২৮ বিশিষ্ট নাগরিক নিন্দায় যা বললেন
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, ২৮ বিশিষ্ট নাগরিক নিন্দায় যা বললেন
সর্বাধিক পঠিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ