২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ৬১৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে এই তথ্য নথিভুক্ত করা হয়। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১৯ জন। 

শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২৪ জন, খুলনা বিভাগে ১০৬ জন, রাজশাহী বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগের ৭০ জন এবং সিলেট বিভাগে ৮ জন আক্রান্ত হয়েছে। 

এতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৭৫৯ জন। এদের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৬৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৪ হাজার ৬০১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এ সময়ের মধ্যে মারা গিয়েছে ৫২৭ জন।