বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে চাকরির সুযোগ

সহকারী পরিচালক (এডি-আইসিটি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এবার নিয়োগ দেওয়া হবে মোট ৬৯টি পদে। আগামী ৩ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

বেতন স্কেলে: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড:

শিক্ষাগত যোগ্যতা: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে ২১-৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা  https://erecruitment.bb.org.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ২০০ টাকা।