গণপূর্ত অধিদফতর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬টি ক্যাটাগরিতে মোট ১৭৭ জনকে নিয়োগের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/ট্রেড কোর্স/স্নাতক পাস প্রার্থীরা বাংলাদেশের সব জেলা থেকে আবেদনের সুযোগ পাবেন। শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ করা হবে। ২ আগস্ট আবেদন শুরু হয়েছে। যা চলবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তিটির বিষয়ে বিস্তারিত জানানো হলো।
মোট পদের ক্যাটাগরি: ০৬টি
মোট শূন্যপদ: ১৭৭ জন
যোগ্যতা: মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/ট্রেড কোর্স/ স্নাতক
বয়সসীমা: ১৮-৩২ বছর, তবে ইমাম পদে ২৫-৪০ বছর (০১ আগস্ট ২০২৬ অনুযায়ী)
বেতন: ৮,২৫০ থেকে ২৬,৫৯০/-টাকা (গ্রেড-২০ থেকে গ্রেড-১৩)
আবেদন ফি: ৫৬ থেকে ১১২ টাকা (পদ অনুযায়ী)
বিজ্ঞপ্তি প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ (সোর্স—অফিসিয়াল ওয়েবসাইট)
আবেদন শুরু: ০২ আগস্ট ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬, বিকাল ৫টা
আবেদনের মাধ্যম: অনলাইনে টেলিটকের নির্দিষ্ট লিঙ্কে
জেলা: সব জেলা
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
নিচে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ ২০২৬-এর প্রতিটি পদের সংখ্যা, বেতন ও যোগ্যতা তুলে ধরা হলো।
১. স্টেনোগ্রাফার/স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৬
বেতন: ১১,০০০–২৬,৫৯০/- (গ্রেড-১৩)
বয়স: ১৮-৩২ বছর (০১-০৮-২০২৬ তারিখে)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলায় শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটারে টাইপের গতি বাংলায় ন্যূনতম ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৯ সালের নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।
২. ইমাম
পদ সংখ্যা: ৩
বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)
বয়স: ২৫-৪০ বছর (০১-০৮-২০২৬ তারিখে)
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পাস অথবা কোনো কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন হতে হবে। এছাড়া যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি বা ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
অতিরিক্ত যোগ্যতা: হাদিস ও ফিকাহ শাস্ত্রে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। সুন্দর ও শুদ্ধভাবে কিরাত পাঠে দক্ষ হতে হবে এবং সুন্নত অনুসরণকারী হতে হবে। প্রার্থীকে বিবাহিত হতে হবে। ধর্মীয় ও সামাজিক বিষয়ে লেখালেখি ও বক্তৃতা দেওয়ার যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাবেন।
৩. স্টেনোটাইপিস্ট/স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৬
বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)
বয়স: ১৮-৩২ বছর (০১-০৮-২০২৬ তারিখে)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলায় শর্টহ্যান্ডের গতি প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে। কম্পিউটারে টাইপের গতি বাংলায় ন্যূনতম ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৯ সালের নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।
৪. নকশাকার
পদ সংখ্যা: ৩৬
বেতন: ৯,৭০০–২৩,৪৯০/- (গ্রেড-১৫)
বয়স: ১৮-৩২ বছর (০১-০৮-২০২৬ তারিখে)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ড্রাফটিং সনদপত্রসহ এসএসসি পাস হতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: এই কাজে আগে অভিজ্ঞতা থাকলে আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।
৫. ভি টি এটেনডেন্ট
পদ সংখ্যা: ৩
বেতন: ৯,৭০০–২৩,৪৯০/- (গ্রেড-১৫)
বয়স: ১৮-৩২ বছর (০১-০৮-২০২৬ তারিখে)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: সরকার অনুমোদিত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টিটিসি থেকে ইলেকট্রিশিয়ান ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে।
৬. অফিস সহায়ক/এম.এল.এস.এস
পদ সংখ্যা: ১২৩
বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)
বয়স: ১৮-৩২ বছর (০১-০৮-২০২৬ তারিখে)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৯ সালের কমন পদ নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন?
বয়সসীমা
সাধারণ প্রার্থী: আগামী ০১ আগস্ট ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে।
ইমাম পদ: এই পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর।
বিভাগীয় প্রার্থী: গণপূর্ত অধিদপ্তরের সেটআপভুক্ত পদে কর্মরত কর্মচারীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বয়স প্রমাণের ক্ষেত্রে শুধু জাতীয় পরিচয়পত্র গ্রহণযোগ্য হবে, কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না।
আপনার সঠিক বয়স জানতে আমাদের ওয়েবসাইটে বয়স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
জেলা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন করার নিয়ম
শিক্ষাগত সনদের তথ্য—সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল,
জাতীয় পরিচয়পত্র (NID) —নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে
রঙিন ছবি — ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
স্বাক্ষরের ছবি — ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
অভিজ্ঞতা/কোটার সনদ — প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন
অনলাইনে আবেদনের ধাপসমূহ
pwd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
Application Form অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পদটি নির্বাচন করুন।
টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No সিলেক্ট করে Next চাপুন।
ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত সব তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
সব তথ্য যাচাই করে Submit করুন।
Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন —অ্যাডমিট কার্ড ও পরীক্ষার সময় লাগবে।
গণপূর্ত অধিদপ্তর চাকরির আবেদন ফি (পদ অনুযায়ী)
০১-০৫ নং পদ: মূল ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ফি ১১২ টাকা।
০৬নং পদ: মূল ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ফি ৫৬ টাকা।
প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ (সকল পদ): মূল ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
SMS-এ ফি জমা দেওয়ার নিয়ম
আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে দুটি SMS পাঠাতে হবে:
১ম SMS: PWD User ID → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: PWD ABCDEF
২য় SMS: PWD YES PIN → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: PWD YES 12345678
ফি জমা সফল হলে Reply-তে User ID ও Password পাবেন—অবশ্যই সংরক্ষণ করুন, অ্যাডমিট কার্ড ডাউনলোডে লাগবে। ফি জমা না দিলে আবেদন সম্পন্ন হবে না।
User ID বা Password ভুলে গেলে টেলিটক প্রিপেইড সিম থেকে নিচের SMS পাঠিয়ে পুনরুদ্ধার করতে পারবেন:
Password ভুলে গেলে: PWD HELP USER User ID → 16222
User ID ভুলে গেলে: PWD HELP PIN PIN Number → 16222
বিশেষ দ্রষ্টব্য: গণপূর্ত অধিদপ্তর আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সব শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অফিসিয়াল সার্কুলারের অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। তাই আবেদনের আগে সার্কুলার ইমেজটি অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে।
বিজ্ঞপ্তিটি নিচে দেখুন...