৪৮০ পদে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা পপি

চাকরি ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ১৪:৩০ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৪:৩০

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)। সংস্থাটির ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনার জন্য পাঁচ ক্যাটাগরির পদে মোট ৪৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে, কুরিয়ারে অথবা সরাসরি সংস্থাটির প্রধান কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ সময় ১৯ নভেম্বর ২০২৬।

পদ ও যোগ্যতা

কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম) পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪৮ বছর। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি অন্তত ১৫টি শাখা পরিচালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রবেশনকালে বেতন ৬৬ হাজার ৮৬২ টাকা। চাকরি স্থায়ী হলে বেতন হবে ৭৩ হাজার ৮০৩ টাকা।

সহকারী কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম) পদে নেওয়া হবে ২৫ জন। এ পদে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ ৪৭ বছর। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে অন্তত সাত বছরের অভিজ্ঞতার পাশাপাশি চারটি শাখা পরিচালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রবেশনকালে বেতন ৫২ হাজার ২৯৬ টাকা এবং স্থায়ী হওয়ার পর ৫৭ হাজার ৭৭৪ টাকা।

শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম) পদে নিয়োগ পাবেন ৭৫ জন। আবেদনকারীদের ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বয়স সর্বোচ্চ ৪৩ বছর। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে অন্তত এক বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনার মৌলিক ধারণা থাকতে হবে। প্রবেশনকালে বেতন ৪৩ হাজার ৭২৮ টাকা। স্থায়ী হওয়ার পর লাঞ্চ ভাতাসহ বেতন ৫০ হাজার ৮৮২ টাকা।

সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম) পদে ৭৫ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য বাণিজ্যে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। সংশ্লিষ্ট পদে অন্তত এক বছরের অভিজ্ঞতার পাশাপাশি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল ও ইন্টারনেট ব্যবহারে ভালো দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী না হলে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবেশনকালে বেতন ৩৩ হাজার ১২০ টাকা এবং স্থায়ী হওয়ার পর লাঞ্চ ভাতাসহ ৩৯ হাজার ১৩০ টাকা।

মাঠ কর্মকর্তা (ঋণ কার্যক্রম) পদে সবচেয়ে বেশি ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রবেশনকালে বেতন ২৫ হাজার ৫৭২ টাকা এবং চাকরি স্থায়ী হওয়ার পর লাঞ্চ ভাতাসহ ৩০ হাজার ৭৬৮ টাকা দেওয়া হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা

সব পদের জন্য প্রবেশনকাল ছয় মাস। কর্মসূচি ব্যবস্থাপক, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক পদে সহজ শর্তে মোটরসাইকেল কেনার ঋণ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ দেওয়া হবে। অন্যদিকে শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক ও মাঠ কর্মকর্তা পদে প্রবেশনকালে সহজ শর্তে একক আবাসনের সুবিধা রয়েছে।

চাকরি স্থায়ী হলে বার্ষিক বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা দেওয়া হবে। এ ছাড়া দূরত্ব, উৎসাহ, হাওড় ও শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) পাওয়া যাবে। চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় নিয়োগপ্রাপ্ত কর্মীরা অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা বিশেষ ভাতা পাবেন। পপির নীতি অনুযায়ী মাঠকর্মীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির ওপর বিশেষ প্রশিক্ষণের সুযোগও রয়েছে।

পরীক্ষার ফি ও জামানত

মাঠ কর্মকর্তা পদে আবেদন করতে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে। সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সোনালী ব্যাংক লিমিটেড, ধানমন্ডি করপোরেট শাখার হিসাব নম্বর ৪৪১৫৬০৩০০০০৭১-এ টাকা জমা দিয়ে রসিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে। শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক পদে ২৫ হাজার টাকা করে এবং মাঠ কর্মকর্তা পদে ২০ হাজার টাকা জামানত দিতে হবে। এ ছাড়া মাঠ কর্মকর্তা পদে পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণের জন্য ৪ হাজার টাকা প্রশিক্ষণ গ্রহণের সময় নগদে পরিশোধ করতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের এ-ফোর সাইজের কাগজে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে আগের প্রতিষ্ঠানের ছাড়পত্র, দুই কপি রঙিন ছবি এবং এলাকার দুজন গণ্যমান্য ব্যক্তির নাম ও মোবাইল নম্বর দিতে হবে। তাঁদের মধ্যে অন্তত একজন শিক্ষক হতে হবে। কর্মসূচি ব্যবস্থাপক, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক পদে আবেদনকারীদের বৈধ ড্রাইভিং লাইসেন্সও সংযুক্ত করতে হবে।

খামের ওপর পদের নাম, আবেদনকারীর মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা এবং পরীক্ষার কাঙ্ক্ষিত কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে। মাঠ কর্মকর্তা পদের পরীক্ষার কেন্দ্র হিসেবে নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও চট্টগ্রামের যেকোনও একটি উল্লেখ করা যাবে।

আবেদনপত্র পাঠাতে হবে মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায়। চাইলে সংস্থাটির প্রধান কার্যালয়ে সরাসরিও আবেদন জমা দেওয়া যাবে। আবেদন গ্রহণের শেষ সময় ১৯ নভেম্বর ২০২৬।

নিয়োগের বিস্তারিত তথ্য জানা যাবে পপির অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে।

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
আমি না থাকলে ‘আজ ইসরায়েলের অস্তিত্বই থাকত না’: ট্রাম্প
আমি না থাকলে ‘আজ ইসরায়েলের অস্তিত্বই থাকত না’: ট্রাম্প
০২:৪১ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যে কর্মসূচি পালিত হলো বায়তুল মোকাররমে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যে কর্মসূচি পালিত হলো বায়তুল মোকাররমে
০২:৪০ পিএম
দ্বিতীয় সেশনে অবিশ্বাস্য প্রতিরোধে হৃদয়ের রেকর্ড
দ্বিতীয় সেশনে অবিশ্বাস্য প্রতিরোধে হৃদয়ের রেকর্ড
০২:৩৪ পিএম
জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন
জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন
০২:৩২ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
বৈদেশিক কর্মসংস্থানে ১ লাখ আনসার-ভিডিপি সদস্যকে দক্ষ করার উদ্যোগ
বৈদেশিক কর্মসংস্থানে ১ লাখ আনসার-ভিডিপি সদস্যকে দক্ষ করার উদ্যোগ
মহা-হিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ জনের নিয়োগ
মহা-হিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ জনের নিয়োগ
সরকারিভাবে মালয়েশিয়ায় বাংলাদেশিদের চাকরির সুযোগ
সরকারিভাবে মালয়েশিয়ায় বাংলাদেশিদের চাকরির সুযোগ
সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কমিটি
সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কমিটি