বিশ্বসাহিত্য কেন্দ্রে নিয়োগ, ৩১ আগস্টের মধ্যে আবেদন

জনবল নেবে বিশ্বসাহিত্য কেন্দ্র। প্রকল্পের মেয়াদ দুই বছর। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব পরিচালনার জন্য দুটি ক্যাটাগরির পদে এসব কর্মী নিয়োগ পাবেন। ই-মেইলের মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। 

পদ ও যোগ্যতা

১. বইমেলা ইউনিট ইনচার্জ

পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বই ক্রয়-বিক্রয় ও লজিস্টিক ব্যবস্থাপনার কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। এ পদে সাকল্যে মাসিক বেতন ২৮ হাজার টাকা।

২. সংগঠক

এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। সাংগঠনিক কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। এ পদে সাকল্যে মাসিক বেতন ২৪ হাজার টাকা।

দায়িত্ব

নিয়োগপ্রাপ্তদের বই সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, লজিস্টিক সামগ্রী সংগ্রহ এবং হিসাব সংরক্ষণের দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া বইমেলার পরিকল্পনা প্রণয়ন, প্রচার-প্রচারণা, মেলা পরিচালনা ও বিক্রয় ব্যবস্থাপনা দেখতে হবে।

পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, কর্মী ও স্বেচ্ছাসেবকদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনাসহ সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্ব পালন করতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট https://www.bskbd.org/ থেকে জীবনবৃত্তান্তের নির্ধারিত ছক ডাউনলোড করতে হবে। এরপর ছকটি যথাযথভাবে পূরণ করে প্রার্থীর নিজস্ব ই-মেইল থেকে kendro.hrm@gmail.com ঠিকানায় পাঠাতে হবে।

বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের শর্ত শিথিল করা হতে পারে। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন।

পরীক্ষার দিন প্রার্থীকে জীবনবৃত্তান্তের প্রিন্ট কপি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের ফটোকপি এবং এক কপি ছবি সঙ্গে আনতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

আবেদনের শেষ সময়

বিশ্বসাহিত্য কেন্দ্রের এ নিয়োগে আবেদন করা যাবে ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।