জনবল নিয়োগ দেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অধীন অ্যালুমিনিয়াম প্ল্যান্টে। আট ক্যাটাগরির বিভিন্ন পদে মোট ১১৫ জন নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকারের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
যেসব পদে নিয়োগ
সিনিয়র অপারেটর/অপারেটর পদে ৪৫ জন নিয়োগ দেওয়া হবে। এক্সট্রুশন, কাস্টিং, অক্সিডেশন (অ্যানোডাইজেশন), ইডি ওয়ার্কশপ এবং স্প্রে-প্রিন্টিং বিভাগে এসব জনবল কাজ করবেন। এ পদে সংশ্লিষ্ট কাজে দুই থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ক্রেন অপারেটর/হেলপার পদে নেওয়া হবে ২০ জন। এক্সট্রুশন, কাস্টিং, অক্সিডেশন (অ্যানোডাইজেশন), ইডি ওয়ার্কশপ এবং স্প্রে-প্রিন্টিং বিভাগে কাজের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
সুপারভাইজার/ফোরম্যান পদে চারজন নিয়োগ দেওয়া হবে। অক্সিডেশন (অ্যানোডাইজেশন), ইডি ওয়ার্কশপ এবং মোল্ড রিপেয়ার (ডাই ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স) বিভাগে কাজ করতে হবে। এ পদে সংশ্লিষ্ট কাজে আট থেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।
সিনিয়র অপারেটর/অপারেটর (শ্রিংক রেপিং)/প্রটেকটিভ ফিল্ম অপারেটর/লেজার প্রিন্টিং অপারেটর পদে ১২ জন নেওয়া হবে। প্যাকেজিং বিভাগে এসব পদে কাজ করতে হবে। প্রার্থীর সংশ্লিষ্ট কাজে দুই থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ফোরম্যান/সিনিয়র মেকানিক/মেকানিক/সহকারী মেকানিক পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। মেইনটেন্যান্স (মেকানিক্যাল) বিভাগে কাজের জন্য প্রার্থীর সংশ্লিষ্ট কাজে আট থেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ইলেকট্রিশিয়ান/সহকারী ইলেকট্রিশিয়ান পদে ১০ জন নেওয়া হবে। মেইনটেন্যান্স (ইলেকট্রিক্যাল) বিভাগে কাজ করতে হবে। এ পদে সংশ্লিষ্ট কাজে দুই থেকে আট বছরের বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি প্রার্থীকে অবশ্যই এবিসি লাইসেন্সধারী হতে হবে।
মিলিং অপারেটর/লেদ অপারেটর/ওয়েল্ডার পদে চারজন নিয়োগ দেওয়া হবে। মেইনটেন্যান্স (মোল্ড) বিভাগে কাজের জন্য সংশ্লিষ্ট কাজে দুই থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া সুপারভাইজার/সিনিয়র ডেলিভারি ম্যান/ডেলিভারি ম্যান পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। ডেলিভারি বিভাগে কাজ করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে চার থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
যেখানে হবে সাক্ষাৎকার
আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারের কেন্দ্র মেঘনা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাক্টরি কমপ্লেক্স, কুমিল্লা ইকোনমিক জোন (CEZ), মেঘনা হোমনা রোড, লুটেরচর, কুমিল্লা।
সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ৫ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচিতদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী দেওয়া হবে।