দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ

চাকরি ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০

বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল অ্যাডভান্সমেন্ট (দিশা) ৭ ক্যাটাগরির পদে ৪৭০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৭ অক্টোবর ২০২৬ প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এইচএসসি থেকে স্নাতকোত্তর। আবেদন করা যাবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।

কোন পদে কত নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী, শাখা ব্যবস্থাপক পদে ৫০ জন, অডিট/মনিটরিং কর্মকর্তা পদে ২০ জন এবং হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ১০০ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া সিনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসারের চারটি ক্যাটাগরিতে সম্মিলিতভাবে ৩০০ জন নেওয়া হবে।

যোগ্যতা ও বেতন

শাখা ব্যবস্থাপক পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ঋণ কার্যক্রমে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অডিট/মনিটরিং কর্মকর্তা পদে সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরসহ মোট ছয় বছরের অভিজ্ঞতা প্রয়োজন। হিসাবরক্ষণ কর্মকর্তা পদে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ঋণ কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

অন্যদিকে সিনিয়র ক্রেডিট অফিসার পদে স্নাতকোত্তর এবং ক্রেডিট অফিসার পদে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসব পদে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। পদভেদে প্রশিক্ষণকাল, শিক্ষানবীশকাল ও স্থায়ীকরণের পর বেতন নির্ধারিত হবে।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, পদভিত্তিক যোগ্যতা, বেতন ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে দিশা এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন। সংস্থার ওয়েবসাইট: https://www.disabd.org।

আবেদনের শেষ সময় ১৪ নভেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিটি দেখুন নিচে...

দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
কেরালার শোরানুর স্টেশন যেন রাজপ্রাসাদ, পরিচ্ছন্নতায় মুগ্ধ পর্যটক
কেরালার শোরানুর স্টেশন যেন রাজপ্রাসাদ, পরিচ্ছন্নতায় মুগ্ধ পর্যটক
১০:১০ এএম
‘আমরা এখন আল্লাহর ওয়াস্তে চলি, আমাদের সখ মারা গেছে’
‘আমরা এখন আল্লাহর ওয়াস্তে চলি, আমাদের সখ মারা গেছে’
১০:০৮ এএম
সাংবাদিক আলিফ হত্যার নেপথ্যে বড় চক্র, প্রধান সন্দেহভাজন গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার নেপথ্যে বড় চক্র, প্রধান সন্দেহভাজন গ্রেফতার
১০:০৫ এএম
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
১০:০১ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ
‘লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নেবে ব্র্যাক ইউনিভার্সিটি
‘লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নেবে ব্র্যাক ইউনিভার্সিটি
বিভিন্ন ব্যাংকে ২২০ পদে নিয়োগ, আবেদন শেষ ১৮ অক্টোবর
বিভিন্ন ব্যাংকে ২২০ পদে নিয়োগ, আবেদন শেষ ১৮ অক্টোবর
খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ
খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ