বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পল্লী জীবিকায়ন কর্মসূচি পরিচালনার জন্য তিন পদে মোট ৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। চুক্তিভিত্তিক এসব পদে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
তিন পদে নিয়োগ
বিআরডিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, হিসাবরক্ষক, মাঠ সংগঠক এবং অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে হিসাবরক্ষক পদে ১৭ জন, মাঠ সংগঠক পদে ৬৭ জন এবং অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা জেলায়। তবে শুধু এসব জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করার সুযোগ পাবেন।
আবেদনের সময়সীমা ও বয়স
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৮ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
প্রার্থীদের বয়স ৮ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে—যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ, নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেড, রোড নম্বর–০৯, বাড়ি–১৩৪, ফ্ল্যাট–এ৪, খুলশী, চট্টগ্রাম ঠিকানায়।
আবেদনপত্রের খামের ওপর অবশ্যই আবেদন করা পদের নাম ও মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে।
আবেদন ফি ১০০ টাকা
আবেদন ফি হিসেবে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/এমআইসিআর পে-অর্ডার জমা দিতে হবে। এ জন্য ‘যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ’ শিরোনামে অগ্রণী ব্যাংক, খুলশী শাখা, চট্টগ্রামের অনুকূলে ব্যাংক ড্রাফট বা এমআইসিআর পে-অর্ডার করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে টাকা জমা দেওয়ার রসিদ অবশ্যই পাঠাতে হবে।
চাকরির সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠান: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)
কর্মসূচি: পল্লী জীবিকায়ন কর্মসূচি
পদের সংখ্যা: ৩টি
মোট নিয়োগ: ৮৫ জন
পদ: হিসাবরক্ষক, মাঠ সংগঠক ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা
আবেদনের বয়স: ১৮–৩২ বছর
আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা
আবেদনের শেষ সময়: ৮ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা
আবেদন ফি: ১০০ টাকা
আবেদনের মাধ্যম: ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস