বুয়েটে ৪৯ জনের নিয়োগ, আবেদনের শেষ সময় ১১ নভেম্বর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ২৪ ক্যাটাগরির পদে মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

যেসব পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ড্রাফটসম্যান কাম-ক্যাড অপারেটর, মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি), প্রধান সহকারী, লাইব্রেরি সহকারী কাম-ডকুমেন্টেশন সহকারী, রিপ্রোগ্রাফিক অপারেটর, ক্রাফট ইন্সট্রাক্টর, অপারেটর মেকানিক, টেকনিশিয়ান গ্রেড-২, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এলডিএ কাম-কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, সুপারভাইজার, ল্যাব অ্যাটেনডেন্ট, সহকারী ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি, লাইব্রেরি অ্যাটেনডেন্ট, সহকারী রাজমিস্ত্রী, এমএলএসএস, অ্যাটেনডেন্ট, সিকিউরিটি গার্ড, বেলম্যান, ভেহিক্যাল হেলপার, মালী ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ দেওয়া হবে।

পদভেদে বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত। সর্বোচ্চ বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা নির্ধারণ করা হয়েছে ড্রাফটসম্যান কাম-ক্যাড অপারেটর ও মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি) পদের জন্য।

গ্রেড ও বেতন

প্রধান সহকারীসহ কয়েকটি পদে ১১ হাজার থেকে ২৭ হাজার ৩০০ টাকা, নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা এবং এলডিএ কাম-কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী ও সুপারভাইজার পদে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা বেতন স্কেল রয়েছে।

এ ছাড়া ল্যাব অ্যাটেনডেন্ট, সহকারী ইলেকট্রিশিয়ান ও রাজমিস্ত্রি পদে ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা; লাইব্রেরি অ্যাটেনডেন্ট ও সহকারী রাজমিস্ত্রী পদে ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা এবং এমএলএসএসসহ কয়েকটি পদে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে।

আবেদন ফি

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ৩ নম্বর পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা। ৪ থেকে ১২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১৩ থেকে ২৪ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা। অনলাইনে আবেদন করার সময় নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

আবেদনের শর্ত

চাকরিরত প্রার্থীদের অনাপত্তিপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে। ক্রাফট ইন্সট্রাক্টর ও ল্যাব অ্যাটেনডেন্ট পদের ক্ষেত্রে অফিস বা বিভাগভিত্তিক আবেদন করতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের বুয়েটের নিয়োগসংক্রান্ত https://recruitment.buet.ac.bd/ এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত প্রক্রিয়া এবং ফি পরিশোধের নিয়ম ওয়েবসাইটের আবেদন গাইডলাইন মেনুতে দেওয়া হয়েছে।

আবেদনের শেষ তারিখ ১১ নভেম্বর ২০২৬। নিয়োগসংক্রান্ত তথ্যের জন্য recruitment@regtr.buet.ac.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।

বিজ্ঞপ্তিটি দেখুন...