১৯ পদে নিয়োগ দেবে পেট্রোলিয়াম করপোরেশন

চাকরি ডেস্ক 
২২ নভেম্বর ২০২৬, ২০:৩৮ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২০:৩৮

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ, ৯ম, ১০ম ও ১৬তম গ্রেডে মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১৯ নভেম্বর থেকে। আবেদনের শেষ সময় ১৯ ডিসেম্বর ২০২৬।

যেসব পদে নিয়োগ

বিপিসির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, উপব্যবস্থাপক (সাধারণ কর্মশাখা), উপব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন), উপব্যবস্থাপক (হিসাব) এবং প্রোগ্রামার (আইটি) পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। এসব পদ ৬ষ্ঠ গ্রেডের। বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।

৯ম গ্রেডে সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স), সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী ব্যবস্থাপক (হিসাব), সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী ব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) এবং সহকারী প্রোগ্রামার (আইটি) পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

এ ছাড়া ১০ম গ্রেডে কনিষ্ঠ কর্মকর্তা (প্রশাসন), উপসহকারী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) এবং উপসহকারী প্রকৌশলী (সাধারণ কর্মশাখা) পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।

অন্যদিকে, ১৬তম গ্রেডে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ছয়জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে বিপিসির নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের https://bpc.teletalk.com.bd/ মাধ্যমে। ১ থেকে ১৩ নম্বর পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা এবং ১৪ নম্বর পদের জন্য ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হয়েছে ১৯ নভেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে। আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ১৯ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা।

বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিটি দেখুন এখানে  

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
গোপালগঞ্জের সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিলো একদল লোক
গোপালগঞ্জের সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিলো একদল লোক
০৮:৪০ পিএম
সন্তান বঙ্গের, ঘোরাঘুরি রঙ্গের (সূচনা পর্ব)
সন্তান বঙ্গের, ঘোরাঘুরি রঙ্গের (সূচনা পর্ব)
০৮:৩৮ পিএম
মালিবাগ ও কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
মালিবাগ ও কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
০৮:৩২ পিএম
ভোটে হারতেই রাস্তায় লাগানো বাতি খুলে নিলেন রাজস্থানের প্রার্থী
ভোটে হারতেই রাস্তায় লাগানো বাতি খুলে নিলেন রাজস্থানের প্রার্থী
০৮:২৪ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
দেশের ৪৯৫ উপজেলায় এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদফতর
দেশের ৪৯৫ উপজেলায় এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদফতর
পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন
পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন
সংসদ সচিবালয়ে ১৫৫ পদে নিয়োগ
সংসদ সচিবালয়ে ১৫৫ পদে নিয়োগ
কৃষি বিপণন অধিদফতরে ৯৭ জনের নিয়োগ
কৃষি বিপণন অধিদফতরে ৯৭ জনের নিয়োগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ