এইচআর বিভাগে বিনিয়র অফিসার নেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

ব্র্যাক ইউনিভার্সিটিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়টির মানবসম্পদ (এইচআর) বিভাগে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ৭ অক্টোবর থেকে, চলবে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

পদের নাম ও যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী, এইচআর বিভাগের সিনিয়র অফিসার পদে জনবল নেওয়া হবে। পদসংখ্যা নির্ধারিত নয়। আবেদনকারীর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

এ ছাড়া নিয়োগ-সংক্রান্ত বিশ্লেষণ ও ড্যাশবোর্ড তৈরির কাজে মাইক্রোসফট এক্সেল, গুগল শিটস এবং রিপোর্টিং টুলস ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বয়স ও কর্মস্থল

পদটিতে নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা

নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্র্যাক ইউনিভার্সিটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির জন্য ব্র্যাক ইউনিভার্সিটির নির্ধারিত আবেদন লিংকে যেতে হবে। আবেদনের বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন। 

আবেদন শুরু হয়েছে ৭ অক্টোবর ২০২৬ থেকে। আবেদনের শেষ সময় ২৫ অক্টোবর ২০২৬।