রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ৯ ক্যাটাগরিতে মোট ৩৬ জন নিয়োগ দেওয়া হবে। পদভেদে আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর ও ৪ নভেম্বর ২০২৬।

কোন পদে কত নিয়োগ

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে একজন প্রভাষক ও একজন সহকারী অধ্যাপক নেওয়া হবে। এ ছাড়া বাস-কন্ডাক্টর পদে ১০ জন, হেল্পার-টু-মেকানিক পাঁচজন, হেল্পার-কাম-ক্লিনার পাঁচজন, অয়েলম্যান একজন, সার্ভিসম্যান একজন, ওয়েল্ডার একজন, বাস ড্রাইভার ১০ জন এবং টায়ার-টিউব মেরামতকারী মেকানিক পদে একজন নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা ও বেতন

শিক্ষক পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফলাফল ও অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য পদে শিক্ষাগত যোগ্যতা, কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা পদভেদে নির্ধারিত। কিছু পদে অষ্টম শ্রেণি বা সমমান পাসের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে তিন থেকে ১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বেতন স্কেল পদ অনুযায়ী ২০ হাজার ৫০০ থেকে ৫৮ হাজার টাকা পর্যন্ত।

আবেদনপ্রক্রিয়া

শিক্ষক পদে আবেদনের শেষ সময় ৪ নভেম্বর ২০২৬। অন্যান্য পদে আবেদন করতে হবে ২৬ অক্টোবরের মধ্যে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫ ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। যেসব পদে অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পোর্টাল https://job.ru.ac.bd ব্যবহার করা যাবে।

আবেদন ফি পদভেদে ৪০০ বা ৫০০ টাকা। যোগ্যতা, কাগজপত্র ও আবেদনপদ্ধতির বিস্তারিত জানতে এই ঠিকানায় প্রবেশ করুন।