বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির আয়েশা আবেদ লাইব্রেরিতে ‘লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নেওয়া হবে। গত ১৪ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম ও যোগ্যতা
ব্র্যাক ইউনিভার্সিটির আয়েশা আবেদ লাইব্রেরিতে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
আবেদনের জন্য প্রার্থীদের বিএ, বিএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা প্রয়োজন। এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে, তবে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
চাকরির ধরন ও কর্মস্থল
এটি পূর্ণকালীন চাকরি। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে কাজ করতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি।
পদটিতে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ব্র্যাক ইউনিভার্সিটির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা আবেদনের এই লিংক দেখতে পারেন।
আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬। তাই আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।