সিআইডিতে ১৮ পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) তিন ক্যাটাগরির পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৬ ও ২০তম গ্রেডের এসব পদে আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

কোন পদে কতজন নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আটজন, গবেষণা সহকারী পদে একজন এবং অফিস সহায়ক পদে নয়জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গবেষণা সহকারী পদ ১৬তম গ্রেডের। এ দুই পদের বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ১০০ টাকা।

অন্যদিকে, অফিস সহায়ক পদটি ২০তম গ্রেডের। এ পদের বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

বয়সসীমা ও আবেদন ফি

আবেদনকারীদের বয়স ২০২৬ সালের ১ অক্টোবর তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রথম ও দ্বিতীয় পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য সিআইডির নিয়োগসংক্রান্ত এই http://cid.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য শর্ত ও আবেদনের নির্দেশনা ভালোভাবে দেখে নেওয়া প্রয়োজন।

আবেদনের শেষ সময়

সিআইডির এ নিয়োগে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৮ নভেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন