কৃষি বিপণন অধিদফতরে ৯৭ জনের নিয়োগ

আটটি পদে ৯৭ জনকে নিয়োগ দেবে কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদফতর। পদগুলোতে অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১৬ নভেম্বর ২০২৬ থেকে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

কোন পদে কত নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি লোক নেওয়া হবে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। এ পদে নিয়োগ দেওয়া হবে ৩৯ জনকে। এ ছাড়া অফিস সহায়ক পদে ৩৮ জন, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে ৯ জন, মাঠ ও বাজার পরিদর্শক পদে ৫ জন এবং হিসাবরক্ষক পদে ৩ জন নেওয়া হবে। বাকি তিনটি পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।

পদভিত্তিক বেতন স্কেল

১. মাঠ ও বাজার পরিদর্শক—৫টি পদ। বেতন স্কেল ২৪ হাজার ৩০০ থেকে ৫৯ হাজার ৭০০ টাকা (গ্রেড-১২)।

২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর—৯টি পদ। বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা (গ্রেড-১৩)।

৩. কম্পিউটার অপারেটর—১টি পদ। বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা (গ্রেড-১৩)।

৪. হিসাবরক্ষক—৩টি পদ। বেতন স্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৪)।

৫. গাড়িচালক (ভারী)—১টি পদ। বেতন স্কেল ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা (গ্রেড-১৫)।

৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক—৩৯টি পদ। বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৬)।

৭. ক্যাশিয়ার—১টি পদ। বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৬)।

৮. অফিস সহায়ক—৩৮টি পদ। বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা (গ্রেড-২০)।

বয়সসীমা

প্রার্থীদের বয়স ২০২৬ সালের ১ নভেম্বর তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ভারী গাড়িচালক পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://dam.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

আবেদনের সময় ও ফি

অনলাইনে আবেদন শুরু হবে ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।

পদের ধরন অনুযায়ী পরীক্ষার ফি ৫৬ থেকে ১৬৮ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা ও শর্তাবলি জানতে কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইট এবং নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি এখানে