সংসদ সচিবালয়ে ১৫৫ পদে নিয়োগ

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০তম গ্রেডে ২৮ ধরনের পদে ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ১২ নভেম্বর থেকে। চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত।

যেসব পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, গাইড পদে একজন, ক্যাটালগার পদে ৩ জন, লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে একজন, ফটোগ্রাফার (স্টিল) পদে একজন, টেকনিশিয়ান (নেটওয়ার্ক) পদে একজন, টেকনিশিয়ান (হার্ডওয়্যার) পদে ৫ জন এবং টিভি টেকনিশিয়ান পদে ২ জন নেওয়া হবে।

এ ছাড়া সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২৩ জন, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ৫ জন, গ্রন্থাগার সহকারী পদে ২ জন, সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর পদে ১২ জন, অ্যাম্বুলেন্স ড্রাইভার পদে ২ জন এবং ড্রাইভার পদে ৬ জন নিয়োগ দেওয়া হবে।

অন্য পদগুলোর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২২ জন, আইন সহকারী পদে একজন, অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান পদে একজন, প্রটোকল অ্যাসিস্ট্যান্ট পদে ২ জন, লাইনম্যান পদে ২ জন, ক্যামেরাম্যান সহকারী পদে একজন, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে ২৪ জন, মোয়াজ্জিন পদে একজন এবং মেকানিক গ্রেড-সি পদে একজন নেওয়া হবে।

এ ছাড়া অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী পদে ৩ জন, সহকারী ডেসপাচ রাইডার পদে ৩ জন, কামরা পরিচারক/পরিচারিকা পদে ১৪ জন, নিরাপত্তা প্রহরী পদে ১০ জন, পরিচ্ছন্নতাকর্মী পদে ৪ জন এবং ক্লিনার/হেল্পার পদে ২ জন নিয়োগ দেওয়া হবে।

বেতন ও গ্রেড

পদ অনুযায়ী বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। ১১তম গ্রেডে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা, ১৩তম গ্রেডে ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা, ১৪তম গ্রেডে ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা, ১৫তম গ্রেডে ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা, ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা, ১৭তম গ্রেডে ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা, ১৮তম গ্রেডে ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা, ১৯তম গ্রেডে ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা এবং ২০তম গ্রেডে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

বয়সসীমা

আবেদনকারীদের বয়স ২০২৬ সালের ১২ নভেম্বর তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট https://bps.teletalk.com.bd -এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ১২ নভেম্বর ২০২৬, রাত ১২টা ১ মিনিটে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ২ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন ফি

১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ১৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৯ থেকে ২৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি জানতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।