মারমেইড ইকো রিসোর্টে কাপল ও হানিমুন প্যাকেজ

মারমেইড ইকো রিসোর্ট (ছবি: সংগৃহীত)নতুন বিয়ে করেছেন? কিংবা ইট-পাথরের নাগরিক জীবনে একঘেঁয়েমি লাগছে? তাহলে মনকে সজীব ও প্রাণবন্ত করে তুলতে ঘুরে আসুন মারমেইড ইকো রিসোর্ট। ভ্রমণপ্রেমী দম্পতিদের জন্য সারাবছর বিশেষ দুটি প্যাকেজ দিচ্ছে কক্সবাজারের এই নান্দনিক ট্যুরিস্ট স্পট। সেখানে মিলবে বাঁশ-কাঠের তৈরি পরিবেশবান্ধব বাংলোতে থাকার অন্যরকম স্বাদ।

মারমেইড ইকো রিসোর্টের অ্যাকাউন্টস ম্যানেজার জাভেদ উল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, কাপল প্যাকেজে এক রাত ৮ হাজার ২২২ টাকা, দুই রাত ১৩ হাজার ৯১৫ টাকা ও তিন রাত ১৮ হাজার ৯৭৫ টাকা। প্রত্যেক প্যাকেজে থাকছে জল বাংলোতে একটি বেডরুম, সকালের নাস্তা, দুপুরের খাবার ও নৈশভোজ।

হানিমুন প্যাকেজে দুই রাত ১৮ হাজার ৯৭৫ টাকা। এতে থাকছে বেডরুম, সকালের নাস্তা, দুপুরের খাবার, সান্ধ্যকালীন স্ন্যাকস, ক্যান্ডেল লাইট ডিনার ও ছইওয়ালা নৌকাভ্রমণ। দুটি প্যাকেজেই পেশাদার আলোকচিত্রীদের দিয়ে ছবিও তোলানোর সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ৬০টি ছবির জন্য গুনতে হবে ২ হাজার টাকা।

মারমেইড ইকো রিসোর্ট (ছবি: সংগৃহীত)কক্সবাজার বিমানবন্দর অথবা বাসস্ট্যান্ড থেকে মারমেইড ইকো রিসোর্টে পৌঁছাতে সংশ্লিষ্টরা রেখেছেন পরিবহন ব্যবস্থা। সেজন্য সিএনজিতে ৪০০ টাকা ও মাইক্রোবাসে ভাড়া পড়বে ২ হাজার টাকা। চেক-ইনের সময় দুপুর ১টা, চেক আউট সকাল ১১টার মধ্যে।