কয়েকদিন আগে ৪৩টি প্রত্নতাত্ত্বিক স্থান নিবন্ধন করেছে সৌদি আরবের জেনারেল ট্যুরিজম অ্যান্ড হেরিটেজ অথরিটি। এরমধ্যে ২৬টিই পবিত্র ভূমি মক্কায়। এ তালিকায় রয়েছে আল-তাইফ শহরের আল-হাফাইরা, আল-জুমুম গ্রামের দুটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, আসির অঞ্চলের ৯টি স্থান, বেলকর্ন শহরের একটি জায়গা, শেফা সাদের একটি স্থান ও তাথলিথের ওয়াদি নিয়ামের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
এ বছরের প্রথম ভাগে আরও ৩২টি স্থানকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘোষণা করে সৌদি সরকার। সব মিলিয়ে এই প্রকল্পের অংশ হিসেবে দেশটির বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৮ হাজার ২৬৮টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিবন্ধন করা হলো।
এদিকে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থানগুলোর ডকুমেন্টেশনের জন্য জাতীয় ইলেকট্রনিক রেজিস্টার প্রতিষ্ঠা করেছে জেনারেল ট্যুরিজম অ্যান্ড হেরিটেজ অথরিটি। এর ফলে সুরক্ষা ও উন্নয়নে কাজ করা সহজতর হবে।
সূত্র: আরব নিউজ