কক্সবাজার সমুদ্র সৈকতে বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

বঙ্গবন্ধুর দুর্লভ ছবি দেখতে শিক্ষার্থীদের ভিড় সামনে সাগরের ঢেউ। বালুকবেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ শতাধিক ছবি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে এই চিত্র চোখে পড়বে এখন। বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল থেকে তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে এখানে। চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
বঙ্গবন্ধুর ছবির প্রদর্শনী নিয়ে কৌতূহলী কক্সবাজারে বেড়াতে পর্যটকরা আলোকচিত্র প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কক্সবাজারে বেড়াতে পর্যটকরা সকাল থেকে সমুদ্র সৈকতে এসব ছবির সামনে ভিড় জমান। শিক্ষার্থীদের মন্তব্য, এ আয়োজনের মাধ্যমে জাতির পিতার জীবনের অনেক কিছু জানার শেখার সুযোগ পেয়েছেন তারা।

বঙ্গবন্ধুর দুর্লভ ছবি দেখতে শিক্ষার্থীদের ভিড়জাতির জনকের আলোকচিত্র নিয়ে সাগরপাড়ে আলোকচিত্র প্রদর্শনী হওয়ার ঘটনা এবারই প্রথম। ছবিগুলো তুলেছেন ও সংগ্রহ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র সাংবাদিক পাভেল রহমান। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শিক্ষার্থীসহ সবার কাছে পৌছে দিতেই এ আয়োজন। এসব ছবির মাধ্যমে বঙ্গবন্ধুর সাধারণ জীবনযাপনসহ গুরুত্বপূর্ণ অনেক কিছু সম্পর্কে দর্শনার্থীদের ধারণা হবে।’বঙ্গবন্ধুর দুর্লভ ছবি দেখতে শিক্ষার্থীদের ভিড়

কক্সবাজার জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফট্যানেন্ট কর্নেল (অব.) ফোরকান আহমদ, পুলিশ সুপার ড. ইকবাল হোসেন।

বঙ্গবন্ধুর ছবির প্রদর্শনী নিয়ে কৌতূহলী কক্সবাজারে বেড়াতে পর্যটকরাসৈকতের লাবণী পয়েন্টে সার্বক্ষণিক প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এর আয়োজন করেছে কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি।সামনে সাগরের ঢেউ। বালুকবেলায় বঙ্গবন্ধুর দুর্লভ শতাধিক ছবি