ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে পাক্কা এক সপ্তাহ মনের আনন্দে ঘুরে বেড়ালেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। দেশটির নীল জলরাশি ও মনোরম সৈকতের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। সেখানে স্কুবা ডাইভিং ও সুইমিং পুলে নাশতার স্বাদ ছিল ২৯ বছর বয়সী এই অভিনেত্রীর জন্য অন্যরকম ব্যাপার।
পরিণীতির এসব মুগ্ধকর স্থিরচিত্র পর্যটনের জন্য বিখ্যাত মালদ্বীপে বেড়ানোর বেলায় যেকোনও ভ্রমণপ্রেমীর জন্যই ঈর্ষণীয়। অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি বিশ্বের সবচেয়ে নিচু দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার।