দিশা পাটানিকে সুন্দরী না বলে উপায় আছে! রূপ, মনভোলানো হাসি আর আবেদনের সম্মিলনে তিনি এককথায় চোখধাঁধানো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ট্রাভেল প্লাস লেইজারের ভারতীয় সংস্করণের ফটোশুটেও রূপের জৌলুস ছড়ালেন বলিউডের এই অভিনেত্রী। এগুলো তোলা হয়েছে ইসরায়েলে। কাজের ফাঁকে মধ্যপ্রাচ্যের দেশটি ঘুরে বেড়ানোর সুযোগ পেলেন তিনি।
ট্রাভেল প্লাস লেইজার ম্যাগাজিনের অক্টোবর সংখ্যার প্রচ্ছদকন্যা হয়েছেন দিশা। ইনস্টাগ্রামে তার ১ কোটি ৩৫ লাখ ফলোয়ারের সুবাদে ভ্রমণপ্রেমীদের মধ্যে এসব ছবি আলোচনা তৈরি করেছে। ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির মাধ্যমে বলিউডে আসা ২৬ বছর বয়সী এই তারকা এখন অনেক দেশে জনপ্রিয়। ট্রাভেল প্লাস লেইজারের সুবাদে তা আরও বাড়বে বৈকি!
Disha-Patani-for-Travel-Leisure-magazine-photoshoot-7* কলম্বিয়ান নারী ডিজাইনার জোহানা অরতিজের ফুলের ছাপ দেওয়া কাঁধখোলা গাউন পরেছেন দিশা পাটানি। একপাশের কাঁধ ছুঁয়ে নেমে আসা চুলে যেন সহস্র কবিতা! পেছনে স্থানীয়দের অবসর কাটছে তাস খেলে।
Disha-Patani-for-Travel-Leisure-magazine-photoshoot-5* ইসরায়েলের একটি গলিতে সাইকেলের পেছনে বসে এক-পা নামিয়ে আলোকচিত্রীর দিকে হাস্যোজ্জ্বল দিশা পাটানি। আউটহাউস জুয়েলারি থেকে নেওয়া কানের দুল আর কানাডিয়ান প্রতিষ্ঠান অ্যালডোর পাদুকা জোড়ার সঙ্গে নিটোল সাজগোজে দারুণ লাগছে তাকে।
Disha-Patani-for-Travel-Leisure-magazine-photoshoot-4* পেছনে অপরূপ সাগর, সামনে লেবানিজ-আমেরিকান ডিজাইনার রামি কাদির মেটালিক গাউনে দিশা। হাঁটু অবধি ঢেকে থাকা ট্রাফল কালেকশনের বুট ও একপাশের কাঁধ ছুঁয়ে নেমে আসা চুলগুলো ছুঁয়েছে রোদ্দুর।
Disha-Patani-for-Travel-Leisure-magazine-photoshoot-1* ক্লান্ত দুপুরে আমেরিকান ফ্যাশন হাউস অগাস্ট গেটি অ্যাটেলিয়ারের স্যুটে দিশা। কাঁধে ইতালির ফেন্ডি ব্যাগ আর গলায় ভারতের অ্যাকুয়ামেরিন জুয়েলারির বানানো নেকলেস। পায়ের শোভা বাড়িয়েছে লুলু অ্যান্ড স্কাইয়ের চকচকে জুতা।
Disha-Patani-for-Travel-Leisure-magazine-photoshoot-2* ছিমছাম পথে ঢেউখেলানো চুলে দিশা। ভারতীয় ডিজাইনার অমিত আগারওয়ালের ডিজাইন করা গাউন, ফরাসি ফ্যাশন ডিজাইনার লুবুতিনের পাদুকা ও আউটহাউস জুয়েলারির অলঙ্কারে সম্মোহন জাগিয়েছেন তিনি।
Disha-Patani-for-Travel-Leisure-magazine-photoshoot-3* ইসরায়েলের একটি ফলের দোকানে দিশা। ফরাসি ফ্যাশন প্রতিষ্ঠান পাউলে কা’র কাঁধখোলা পোশাকে জড়িয়েছেন তিনি। হাতে ছিল সিঙ্গাপুরের ডিসোনার ব্যাগ আর কানে ভারতীয় প্রতিষ্ঠান ইশারিয়ার দুল।