উবার ব্যবহারকারীদের সবচেয়ে প্রিয় ১৫ পর্যটন গন্তব্য

এম্পায়ার স্টেট বিল্ডিংরাইড শেয়ারিং অ্যাপ উবারের পথচলার প্রায় এক দশক হতে চললো। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সড়কে প্রথম শুরু হয় এই যাত্রীসেবা। বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে উবারের সহায়তায় যাতায়াত করছে মানুষ।

প্রতিযোগিতার বিশ্বে নতুনত্বের চাহিদা ব্যাপক। এজন্য উবারের পর এসেছে অনেক রাইড শেয়ারিং অ্যাপ। তবে যাত্রীদের মধ্যে আকর্ষণ ধরে রাখতে সক্ষম হয়েছে উবার কর্তৃপক্ষ।

রাইড শেয়ারিং অ্যাপটির কর্তৃপক্ষ ২০১৮ সালের পর্যালোচনা প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে বছরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যের তালিকা। উবার ব্যবহারকারীরা এ বছর যেসব স্থানে বেশি ভ্রমণ করেছেন, তারই র‌্যাংকিং এটি।

Opening hoursতালিকার প্রথম দুটি স্থানে আছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। এর মধ্যে এই শহরের এম্পায়ার স্টেট বিল্ডিং দখল করেছে শীর্ষস্থান। ১৯৩০ সালের ১৭ মার্চ এর নির্মাণ কাজ শুরু হয়। ১৯৩১ সালের ১ মে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হার্বার্ট হুভার আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। ১২৫০ ফুট উঁচু এই ভবনটি ১০৩ তলা। এর আলাদা জিআইপি কোড ছিল ১০১১৮। বছরের ৩৬৫ দিনই খোলা থাকে এম্পায়ার স্টেট বিল্ডিং। সকাল ৮টা থেকে রাত ২টা অবধি সেখানে ঢোকা যায়। ‘কিং কং’সহ হলিউডের অসংখ্য ছবিতে এটি দেখানো হয়েছে। লেবার ডে (সেপ্টেম্বরের শুরু) থেকে মেমোরিয়াল ডে (মে মাসের শেষ সোমবার) পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে মধ্যরাত অবধি একজন স্যাক্সোফোনিস্ট দায়িত্বরত থাকেন ভবনে। 
উবারের র‌্যাংকিংয়ে দুইয়ে আছে নিউ ইয়র্কের ফ্রিডম টাওয়ার (একসময়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার)। তিন নম্বরে রয়েছে আরেক বিখ্যাত ভবন কানাডার রাজধানী টরন্টোর সিএন টাওয়ার। উচ্চতার দিক দিয়ে এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন। 

The Eiffel Tower was the fifth-most popular destination for Uber users in 2018চার ও পাঁচ নম্বরে আছে যথাক্রমে ফ্রান্সের রাজধানী প্যারিসের দুই জনপ্রিয় স্থান আর্ক দে ত্রিওম্প ও আইফেল টাওয়ার। ছয়ে স্থান পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের বুর্জ খলিফা। 

উবারের অ্যাপ কাজ করে এমন গন্তব্যগুলোই শুধু স্থান পেয়েছে তালিকায়। তাদের গবেষণা অনুযায়ী, এ বছর তিনটি দেশ পর্যটনে সবচেয়ে বেশি মাইলেজ পেয়েছে। এগুলো হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত। আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরের ডিজনিল্যান্ড আট নম্বরে ও সান ফ্রান্সিসকোতে অবস্থিত গোল্ডেন গেট ব্রিজ আছে ৯ নম্বরে। 
যুক্তরাজ্যের লন্ডন শহরের বাকিংহাম প্যালেস জায়গা করে নিয়েছে ৭ নম্বরে। অস্ট্রেলিয়ার জনপ্রিয় স্থাপনা সিডনি অপেরা হাউস রয়েছে ১০ নম্বরে। উবারের বার্ষিক পর্যালোচনায় জনপ্রিয় সেরা ১৫ শহরের তালিকায় আরও আছে তুরস্কের ইস্তাম্বুলের দ্য ব্লু মস্ক, জার্মানির বার্লিন ওয়াল, ইতালির রোমের দ্য ভ্যাটিক্যান, ব্রাজিলের রিও ডি জানেইরো শহরের বিখ্যাত মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমার ও মিসরের গ্রেট পিরামিড অব গিজা। 


বাৎসরিক পর্যালোচনাটিতে জানা গেছে, এ বছর গাড়ির মতো মোটরসাইকেল ও স্কুটারের চাহিদা ছিল সমান। ২০১৮ সালে উবার অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল ও স্কুটারে ৪১ লাখ মাইল চলাফেরা হয়েছে।

উবার ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় সেরা ১৫ শহর

১. এম্পায়ার স্টেট বিল্ডিং (নিউ ইয়র্ক, যু্ক্তরাষ্ট্র)
২. ফ্রিডম টাওয়ার (নিউ ইয়র্ক, যু্ক্তরাষ্ট্র)
৩. সিএন টাওয়ার (টরন্টো, কানাডা)
৪. আর্ক দে ত্রিওম্প (প্যারিস, ফ্রান্স)
৫. আইফেল টাওয়ার (প্যারিস, ফ্রান্স)
৬. বুর্জ খলিফা (দুবাই, সংযুক্ত আরব আমিরাত)
৭. বাকিংহাম প্যালেস (লন্ডন, যুক্তরাজ্য)
৮. ডিজনিল্যান্ড (লস অ্যাঞ্জেলেস, যু্ক্তরাষ্ট্র)
৯. গোল্ডেন গেট ব্রিজ (সান ফ্রান্সিসকো, যু্ক্তরাষ্ট্র)
১০. সিডনি অপেরা হাউস (সিডনি, অস্ট্রেলিয়া)
১১. দ্য ব্লু মস্ক (ইস্তাম্বুল, তুরস্ক)
১২. বার্লিন ওয়াল (বার্লিন, জার্মানি)
১৩. দ্য ভ্যাটিক্যান (রোম, ইতালি)
১৪. ক্রাইস্ট দ্য রিডিমার (রিও ডি জানেইরো, ব্রাজিল)
১৫. গ্রেট পিরামিড অব গিজা (গিজা, মিসর)