দেশে দেশে বড়দিনের সাজসজ্জা

বড়দিন একটি উৎসব। তাই আমেরিকা, ইউরোপ, আফ্রিকাসহ সবখানেই এখন চকচকে ও জাঁকাল আলোকসজ্জা। এর মধ্যে যীশুখ্রিস্টের জন্মদৃশ্য ও সান্তাক্লজের মূর্তি চোখে পড়ার মতো ব্যাপার। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বড়দিনের সাজসজ্জায় উঠে আসে স্থানীয় রীতি ও ঐতিহ্য। শুধু বাড়িঘর নয়; পার্ক, পাবলিক স্কয়ার, দোকানপাট এমনকি বাসেও লেগেছে বড়দিনের ছোঁয়া। এ বছর পৃথিবী জুড়ে বড়দিনের সাজসজ্জা কেমন হলো তা দেখে নিন একঝলকে।
Brazil* দক্ষিণ আমেরিকার বড় দেশ ব্রাজিলের সাও পাওলো শহরের বাসে বর্ণিল আলোয় উদ্ভাসিত হচ্ছে বড়দিনের আমেজ। পর্তুগিজ ভাষা ‘ফেলিজ নাটাল’ কথার ইংরেজি হলো ‘মেরি ক্রিসমাস’। 


Colombia* কলম্বিয়ার ক্যালি শহরে ঐতিহ্যবাহী ডে অব দ্য লিটল ক্যান্ডেলস উদযাপনের জন্য এক পরিবারের সদস্যরা ছোট আকারের মোমবাতি জ্বালিয়েছে। এই দিনে শহরটির বাড়িঘর ও রাস্তায় মোমবাতি জ্বালানো হয়। একইসঙ্গে সমাধিক্ষেত্র ঘুরে ফুল, লণ্ঠন ও মোমবাতি দিয়ে সাজান স্থানীয়রা।
Denmark* ডেনমার্কের কোপেনহেগেনে টিভোলি গার্ডেনস ডেনিশ ও পর্যটকদের জন্য প্রিয় গন্তব্য। বড়দিন উপলক্ষে প্রতি বছর সাজানো হয় এই বিনোদনের পার্ক। আলো ও অন্যান্য সাজসজ্জা উপভোগের পাশাপাশি শিশুরা সেখানে বিশেষ এলফ ট্রেনে চড়তে পারে।   

 

Denmark1* ডেনমার্কে ধ্রুপদী ও দৃষ্টিনন্দন বড়দিনের খেলনা বিক্রি হচ্ছে। ডেনিশরা বাড়িতে অল্পস্বল্প সাজসজ্জার জন্য সাদা, লাল, সোনালি, রূপালি ও সবুজ রঙকে প্রাধান্য দেয়। অনেক পরিবার বড়দিনের বৃক্ষে মোমবাতি জ্বালিয়ে রাখেন।


Egypt* বিশ্বের অন্যান্য দেশের মতো মিসরের ১০ শতাংশ মানুষ বড়দিনে সাজসজ্জা ও উৎসবের আমেজ উপভোগ করে। ওপরের ছবিতে দেখা যাচ্ছে, কায়রোর শুভ্র জেলায় একটি দোকানে বড়দিনের বিভিন্ন উপকরণ। 

Germany* জার্মানির ওয়াশলিবের একটি ঘরে চলছে ইলেক্ট্রিক শো। অক্টোবরের মাঝামাঝি থেকে এর মালিক ১ লাখ ৩০ হাজার বাতি দিয়ে ঘর সাজানোর কাজ শুরু করেন। জার্মানির বেশিরভাগ বাড়িতে বড়দিনের সাজসজ্জায় যীশুখ্রিস্টের আবির্ভাবের মুহূর্ত ও ক্রিসমাস বৃক্ষ রাখা হয়।
Greece* গ্রিসের থেসালনিকির বেরমাইক উপসাগরের তীরে ঐতিহ্যবাহী বড়দিনের নৌকা সাজানো হয়েছে রঙিন আলোয়। গাছের চেয়ে ছোট ছোট নৌকা সাজিয়ে বড়দিনের আমেজ ছড়ানো হয় গ্রিসে। 


India* ভারতের মুম্বাইয়ে স্যাক্সোফোন বাজাচ্ছে সান্তা। ভারতের মোট জনসংখ্যার মাত্র ২ দশমিক ৩ শতাংশ হলো খ্রিস্টান। এই ধর্মের অনুসারী ২ কোটি ৮০ লাখ ভারতীয়। দেশটির দোকানপাটে সান্তাসহ বিভিন্ন ধর্মীয় উপকরণ বেচাকেনা হয়। 
Kenya* কেনিয়ার নাইরোবিতে বিভিন্ন বাদ্য হাতে সান্তাক্লজের খেলনার ছবি মোবাইল ফোনে তুলছে ক্রেতারা। বড়দিনের সময় কেনিয়ায় বাড়িঘর ও গির্জা সাজানো হয় রঙিন বেলুন, ফিতা, কাগজ, ফুল ও সবুজ পাতায়। 
Mexico* মেক্সিকো সিটিতে বিক্রির জন্য উজ্জ্বল ও বর্ণিল তারকার পসরা সাজানো হয়েছে। বড়দিনের সময় মেক্সিকোতে চেনা সাজসজ্জার মধ্যে থাকে যীশুর জন্মের দৃশ্য। 
New Zealand* নিউজিল্যান্ডে বাড়িওয়ালারা বড়দিনে নিয়ে আসে আলোর সমাহার। অকল্যান্ডের ফ্রাঙ্কলিন রোডে এই আলোকসজ্জা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহী করে তুলেছে। 
New Zealand1* নিউজিল্যান্ডে বল্গাহরিণের মূর্তিতে বড়দিনের আবহ। বড়দিন থেকেই নিউজিল্যান্ডে শুরু হয় গ্রীষ্ম। 
Philippines* বড়দিনে ফিলিপাইনের মান্দালুইয়ং সিটির পলিক্যাপ্রিও স্ট্রিটে বড়দিনে জনসমাগম হয় সবচেয়ে বেশি। এর কারণ বৈচিত্র্যময় থিমে সাজানো জমকালো ও আলোকজ্জ্বল বাড়ি।
Philippines1* ফিলিপাইনের সান ফার্নান্দোতে বড়দিনের বিশাল লণ্ঠন জ্বালানো হয়। সেখানেই বার্ষিক জায়ান্ট ল্যান্টার্ন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। পাঁচ হাজার বাতির সহায়তায় প্রতিটি লণ্ঠন ঝোলানো হয় ২০ ফুট উঁচুতে।

Russia* রাশিয়ার মস্কোতে মনেজনায়া স্কয়ারে একটি গাছের ওপর বরফে ঝুলিয়ে রাখা হয়েছে বড়দিনের খেলনা। রাশান অর্থোডক্স চার্চে এখনও ব্যবহার হয় প্রাচীন জুলিয়ান পঞ্জিকা। তাই রাশিয়ায় বেশিরভাগ খ্রিস্টানের কাছে বড়দিন শুরু হয় ৭ জানুয়ারি। দেশটিতে পুতুলের বাসা বাঁধা বড়দিনের জনপ্রিয় সাজসজ্জা।
Sweden* সুইডেনের রাজধানী স্টকহোমে আমেরিকার হরিণ সাজানো হয়েছে হাজারও বাতির সম্মিলনে। এই শহরের ৩০টিরও বেশি সড়ক, স্কয়ার ও বাজারে বড়দিনে সান্তা, হরিণ, তারকা ও অন্যান্য ঝকঝকে সাজসজ্জার আলো। 
United Kingdom* যুক্তরাজ্যে ডিপার্টমেন্ট স্টোর হ্যারডসের জানালা দিয়ে দেখা যাচ্ছে, বড়দিনের ঐতিহ্যবাহী সাজসজ্জা। লন্ডনবাসী ও পর্যটকরা নতুন নতুন ডিজাইন দেখতে ভিড় করে সেখানে। 
United States* যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ভেনিসে একটি নদীতে বড়দিনের আমেজে সাজানো হয়েছে নৌকা। ফ্লোরিডার মতো ক্যালিফোর্নিয়া ও সাউথ ক্যারোলাইনার মতো জায়গায় বড়দিনে নৌকা নিয়ে প্যারেড বেশ জনপ্রিয়। 
United States1* যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার অ্যাশেভিল শহরের বাড়িগুলোতে বড়দিন উপলক্ষে এমন উৎসবমুখর পরিবেশ। 
United States2* যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের সান্তা ফে শহরের একটি জানালায় একটি প্রাচী সান্তাক্লজ পুতুল দেখা যাচ্ছে। তার পাশে খরগোশের মতো হরিণের শিঙওয়ালা পশু। উত্তর আমেরিকার লোকগাথায় এই প্রাণীর অস্তিত্ব মেলে। 

Vatican City* ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার’স স্কয়ারে ক্রিসমাস বৃক্ষ ও শিশুশয্যার সম্মিলনে দুই হাজার বছরের পুরনো গল্পকে উপস্থাপন করা হয়েছে আধুনিক বক্তব্যে। মাল্টার শিল্পী ম্যানুয়েল গ্রেচের ডিজাইনে সাজানো হয়েছে এটি। মধ্যপ্রাচ্যে সহিংসতার সময় পালাতে গিয়ে ভূমধ্যসাগরে অভিবাসীদের ডুবে যাওয়ার ট্র্যাজেডির প্রসঙ্গ তুলে ধরা হয়েছে এতে।