গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের সামনে থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো এ সংঘর্ষের ঘটনা ঘটলো।
বৃহস্পতিবার বিকেলেও গুলিস্তানে হকারদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবারের সংঘর্ষের জের ধরে শুক্রবার সকালে গুলিস্তান এলাকায় কয়েকজন হকারকে মারধর করে স্থানীয়রা। এরপর থেকেই উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়ে যায়। এতে ওই এলাকায় যান চলাচল এবং আশেপাশের মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসনে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ হকাররা পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরা ছুড়ে মারে। এ সময় পুলিশ পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে হকার ও ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় হকার ও ব্যবসায়ী ছাড়াও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার সময় গুলিস্তান এলাকায় যানজট ও ফুটপাত পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তারা চলে যাওয়ার পরপরই ঢাকা ট্রেড সেন্টারের বারান্দা ও ফুটপাতে দোকান বসানো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে হকাররা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই ঘটনার জের ধরেই আজ শুক্রবারও দফায় দফায় সংঘর্ষ হয়।
এ বিষয়ে পল্টন থানার ওসি মোরশেদ আলম বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। ব্যবসায়ী ও হকারদেরও অনেকেই ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন।
- সাঁড়াশি অভিযানে সারাদেশে আটক সহস্রাধিক
- প্রাণহানির ইউপি নির্বাচনে ইমেজ ক্ষুণ্ন সরকারের
- এবার পাবনায় আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পুকুর খুঁড়ে ভৈরব নদ দখল!
/জেইউ/এসটি/এজে