খালেদার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ১ আগস্ট

খালেদা জিয়াবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একটি নালিশি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় পরবর্তী ওইদিন ধার্য করে দেন আদালত।

২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বক্তৃতা করেন খালেদা জিয়া। তার দেওয়া বক্তৃতার মাধ্যমে ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগ এনে ২০১৪ সালের ২১ অক্টোবর নালিশি মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

বিশ্বব্যাংকের মূল্যায়ন: বাজেট ভালো হয়েছে, আরও ভালো হতে পারতো

জঙ্গি প্রতিরোধে নাগরিক নেটওয়ার্ক গড়ে তুলবে কাউন্টার টেরোরিজম

/এফএস/