গুলশান হামলার তদন্ত করবে কাউন্টার টেররিজম ইউনিট: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হককাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) গুলশান হামলার তদন্ত করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, হামলার ঘটনায় মামলা দায়েরের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। রবিবার দুপুরে ইউনাইটেড হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।  
হামলাকারীদের ছবি প্রকাশের বিষয়ে আইজিপি বলেন, বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হামলায় নিহতদের মধ্যে একজন রেস্টুরেন্টের কর্মচারী কিনা জানতে চাইলে তিনি বলেন, সে হামলাকারী কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
/জেইউ/এমএনএইচ/