নিখোঁজ তালিকা আবার হালনাগাদ করলো র‌্যাব

নিখোঁজ তালিকা আবার হালনাগাদ করলো র‌্যাবসারাদেশে নিখোঁজদের যে তালিকা প্রকাশ করেছিল, তা দ্বিতীয় দফায় হালনাগাদ করলো র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব। এ নতুন তালিকায় নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৭০-এ। এর আগে নিখোঁজ তালিকায় ৬৮ জনের নাম ছিল।

ওই তালিকা থেকে তিনজনের নাম বাদ দিয়ে নতুন করে আরও পাঁচজনের নাম সংযুক্ত করা হয়েছে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ জুলাই র‌্যাবের পক্ষ থেকে সারাদেশের নিখোঁজ থাকা ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় ২৬২ জনের নাম ছিল। কিন্তু নিখোঁজ তালিকার অনেকেই বাড়িতে ফিরে আসা বা পরিবারের সঙ্গে অভিমান করে থাকার কারণে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।পরবর্তীতে ২৬ জুলাই র‌্যাবের পক্ষ থেকে খোঁজ-খবর নিয়ে ৬৮ জনের আরেকটি নতুন তালিকা প্রকাশ করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, নিখোঁজের তালিকায় থাকা সাজ্জাদ রউফ ওরফে অর্ক ওরফে মরক্কো কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত হয়। জুবায়ের হোসেন ফারুক নামে অপর একজন মালয়েশিয়ায় পড়াশুনা করছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এছাড়া ইকবাল নামে অপর একজনের বিষয়েও খোঁজ পাওয়া গেছে। একারণে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

এদিকে, হালনাগাদ তালিকায় নতুন করে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা হলেন- চট্টগ্রামের হাজিরপুল মাদ্রাসার ছাত্র শহীদুল আলম (৩৫), নীলফামারীর জীবন (২৭), সিলেটের হোসাইন আহমেদ (৩২), পাবনার ইমদাদুল হক (৩০) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শেখ ইফতেসাম আহমেদ সামি (২২)।

/এনএল/এবি/

আরও পড়ুন
অনুসন্ধানী প্রতিবেদন পড়ে ‘মফিজ’ বনে গেলাম: এডিসি ছানোয়ার

ডার্কসাইটে চলছে ‘রাহমানী-আওলাকি’র দাওয়াত!


দেশের ক্ষতি হয় এমন সংবাদ না পরিবেশনের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর