আলোচিত এ হত্যা মামলার ছয় আসামিকে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন, হারুনুর রশিদ জুয়েল, মোজাহিদুল ইসলাম, সাফায়েত উল্লাহ, রাহাত হোসেন কাব্য, ইকবাল আহম্মেদ ও শাহ পরান হোসেন রাজু। রবিবার আদালতে কাছে প্রত্যেকের ১০দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ফজলুল করিম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক প্রত্যেক আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
অপরদিকে অস্ত্র আইনের আরেকটি মামলায় আসামি জুয়েল ও মোজাহিদুলের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত বছরের ১৩ আগস্ট বাড্ডার আদর্শনগর পানির পাম্প এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বাড্ডার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন মোল্লা ও ব্যবসায়ী ফিরোজ আহমেদ মানিক। একই ঘটনায় গুলিবিদ্ধ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান গামা চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান। সর্বশেষ ২৩ আগস্ট মৃত্যু হয় স্থানীয় যুবলীগ নেতা আবদুস সালামের।
/এসআইটি/এআরএল/
আরও পড়ুন: